মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯তম আবির্ভাব তিথি ও বার্ষিক উৎসবের প্রথম দিন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১১৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে আবদ্ধ রয়েছে। এখানে সকল ধর্মের মানুষের ধর্ম কর্ম পালনের যথেষ্ট সুযোগ রয়েছে। রামকৃষ্ণ মিশন আশ্রম প্রতিবছর শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করে, এটা প্রশংসিত একটি উদ্যোগ। এ উদ্যোগে আমাকে সুযোগ দিলে আমিও সর্বোচ্চ সহযোগিতা করব। সিলেট নগরীকে গ্রীণ, স্মাট ও ক্লিন নগরী গড়তে সকলের সহযোগীতা কামনা করি।

তিনি নগরীর রামকৃষ্ণ মিশন আশ্রমে শ্রীরামকৃষ্ণ পরহংসদেবের ১৮৯তম আবির্ভাব তিথি ও বার্ষিক ৪দিন ব্যাপী উৎসব উপলক্ষে প্রথম দিন অনুষ্ঠিত আলোচনা সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। আলোচ্য বিষয় ‘মানব সেবায় রামকৃষ্ণ মিশন’। এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও অরুপ বিজয় চৌধুরীর পরিচালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ, ডাঃ কল্লোল বিজয় কর, বিকাশ রঞ্জন বিশ্বাস।

স্বাগত বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশন আশ্রমের কার্যকরী কমিটির সহ-সম্পাদক সমতু দাস। পরে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫শিক্ষার্থীকে নগদ ৫হাজার টাকা করে ৩লক্ষ ২৫হাজার টাকা প্রদান করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৪,/সকাল ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit