শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মৌলভীবাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ পালিত

আমিনুর রশীদ চৌধুরী, মৌলভীবাজার জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৩৮ Time View

আমিনুর রশীদ চৌধুরী, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারে স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে । মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৫ মার্চ বিশ্ব ভোক্তা-অধিকার দিবসকে খ শ্রেনিভূক্ত জাতীয় দিবস হিসেবে অন্তর্ভূক্তির নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় প্রতিবছর বাংলাদেশেও দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপিত হয়।

শুক্রবার (১৫ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমল হোসেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ। আলোচনা সভায় বক্তারা বলেন, জনগণকে তার অধিকার সম্পর্কে সচেতন করতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে তৎপর থাকতে হবে। সভায় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৪,/সকাল ৯:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit