বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

আমরা যুদ্ধের মধ্যে আছি : সাবেক ব্রিটিশ গোয়েন্দাপ্রধান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্য রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যে আছে। কিন্তু না সরকার, না জনগণ বিষয়টি যেমন গুরুত্বের সঙ্গে নেওয়া প্রয়োজন তেমনটি নিচ্ছে। রাশিয়ার গোয়েন্দা সংস্থা এম১৬ (এম সিক্সটিন) এর সাবেক প্রধান রিচার্ড ডিয়ারলাভ এই মন্তব্য করেছেন।

রুশ গোয়েন্দা প্রধান বলেন, মস্কো এবং বেইজিং যে হুমকি হয়ে দাঁড়াচ্ছে তার মোকাবিলায় যুক্তরাজ্যের সেনাবাহিনী  যথেষ্ট বরাদ্দ পাচ্ছে না।  ডিয়ারলাভ ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত  ব্রিটিশ গোয়েন্দা সংস্থাটির নেতৃত্ব প্রদান করেন। গত সপ্তাহে যুক্তরাজ্যের আগামী বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটে সামরিক খাতে বরাদ্দ বাড়ানো হয়নি। এরপর শুক্রবার পলিটিকোর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করলেন।

রিচার্ড ডিয়ারলাভ বলেন, আপনি যদি সড়কে কাউকে থামান এবং প্রশ্ন করেন– যুক্তরাজ্য যুদ্ধের মধ্যে আছে কিনা? প্রশ্ন শুনে তারা আপনার দিকে তাকাবে এবং আপনাকে পাগল ভাববে। কিন্তু বাস্তব হলো–আমরা যুদ্ধের মধ্যে আছি। আমরা রাশিয়ার সঙ্গে এক ধরনের যুদ্ধের (গ্রে ওয়্যার) মধ্যে আছি। আর আমি জনগণকে সেটা স্মরণ করিয়ে দিচ্ছি।

যুক্তরাজ্যের জিডিপির কমপক্ষে ২.৫ শতাংশ সামরিক খাতে ব্যয় করা উচিত বলে মন্তব্য করেন তিনি। সর্বশেষ ঘোষিত বাজেটে সামরিক খাতে বরাদ্দ ২ শতাংশ। এই ব্রিটিশ গোয়েন্দা প্রধান বলেন, জরুরিভাবে আমাদের আরও জাহাজ তৈরি করা প্রয়োজন। ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে যুদ্ধক্ষেত্রে জনবলের প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন তিনি। সূত্র: আরটি

 

 

কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৪,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit