বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

যে কারণে মোদিকে মমতার ‘ধন্যবাদ’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বাড়িতে হাঁটাহাঁটির সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ খবর পাওয়ামাত্রই মমতার দ্রুত সুস্থতা কামনা করে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির টুইটবার্তার জবাবে ‘ধন্যবাদ’ জানিয়েছেন মমতা। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘আপনার প্রার্থনা ও শুভকামনার জন্য কৃতজ্ঞ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি। ধন্যবাদ।’

বৃহস্পতিবার খবর ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও মমতার দ্রুত আরোগ্য কামনা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ রাজনীতির বিশিষ্টজনেরা। আরোগ্য কামনা করে বার্তা দেন কংগ্রেস সাংসদ শশী ঠারুর, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। দ্রুত আরোগ্য কামনায় বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

বৃহস্পতিবার কালীঘাটে নিজের বাড়িতে পড়ে গিয়ে কপাল ও নাকে গুরুতর আঘাত পান মমতা। সন্ধ্যায় তাকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। রক্ত ঝরা বন্ধ হয় মোট চারটি সেলাইয়ের পরে। কপালে তিনটি ও নাকে একটি সেলাই পড়েছে। পরে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে আসার পরে চিকিৎসকদের একাংশকে মুখ্যমন্ত্রী বলেছেন, পিছন থেকে ঠেলা অনুভব করার পরে তিনি পড়ে যান। সূত্রের খবর, সিটি স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণ না হলেও সেখানে প্রবল ঝাঁকুনি হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৪,/বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit