বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

রাশিয়ায় ভোট শুরু, জয়ের পথে পুতিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট শুরু হয়েছে। বিবিসির প্রতিবেদনে আর এই ভোটে অনেকটা নিশ্চিতভাবেই জয়ের পথে রয়েছেন ভ্লাদিমির পুতিন। কারণ পুতিনের কার্যত কোনো প্রতিপক্ষ নেই। 

তিন দিন ধরে চলবে এই ভোটগ্রহণ। আর ফলাফল ঘোষণাও কেবল আনুষ্ঠানিকতা। কারণ পুতিনকে চ্যালেঞ্জ জানানোর মতো কেউ থাকছে না। শুক্রবার সকাল আটটায় কামচাটকা উপদ্বীপে ভোটগ্রহণ শুরু হয়। এই ভোটগ্রহণ শেষ হবে আগামী রবিবার আটটায়। 

গত ডিসেম্বর ফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন পুতিন। এবার তিনি পঞ্চমবারের মতো নির্বাচনে লড়ছেন। 

ইউক্রেনে সেনা অভিযানে অংশ নেয়া সামরিক কর্মকর্তাদের এক অনুষ্ঠানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন পুতিন। নির্বাচনের কিছুদিন আগেই পুতিনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত অ্যালেক্সি নাভালনি কারাগারে রহস্যজনকভাবে মারা যান।

 

 

কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit