আন্তর্জাতিক ডেস্ক : সাইপ্রাস থেকে ত্রাণ সরবরাহের জাহাজ গাজা উপকূলে পৌঁছেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাইপ্রাস থেকে সমুদ্রপথে ফিলিস্তিনি ছিটমহলে খাবার বোঝাই একটি জাহাজ শুক্রবার গাজা উপকূলে পৌঁছেছে।
ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে) দাতব্য সংস্থার জাহাজটি সরবরাহের জন্য প্রায় ২০০ টন ত্রাণ বহন করেছে। শিগগিরই দ্বিতীয় জাহাজটি যাত্রা করবে বলে আশা করা হচ্ছে।
কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪০