বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

কর্নাটকের সাবেক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিধানসভার অধিবেশনে বসে পর্নো দেখায় অভিযুক্ত বিজেপি নেতা উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন দক্ষিণ ভারতের রাজ্য কর্নাটকে! এবার সেই রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে।

১৭ বছরের ওই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ৮৫ বছরের ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে বেঙ্গালুরুর সদাশিবনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে এনডিটিভি জানিয়েছে, গত ২ ফেব্রুয়ারি ওই নাবালিকা এবং তার মা একটি প্রতারণার মামলায় সহায়তা চাইতে ইয়েদুরাপ্পার কাছে গিয়েছিলেন। সেই সময়ই যৌন হেনস্থার ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী থাকাকালীন উপমুখ্যমন্ত্রী করেছিলেন বিধানসভার অধিবেশনে বসে পর্ন দেখায় অভিযুক্ত লক্ষ্মণ সড়াভীকে। এটা নিয়ে সে সময় রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছিল।

 

 

কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৪,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit