বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

গাজায় ত্রাণের জন্য অপেক্ষারতদের ওপর হামলায় নিহত ২৯

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণের জন্য অপেক্ষারতদের ওপর ইসরাইলি বাহিনীর পৃথক দুটি হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্মকর্তারা। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মধ্য গাজা উপত্যকার আল-নুসিরাত ক্যাম্পে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে বিমান হামলায় আটজন নিহত হয়েছেন। আর উত্তর গাজার গোলচত্বরে ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা ভিড়ের ওপর ইসরায়েলি বন্দুক হামলায় অন্তত ২১ জন নিহত এবং ১৫০ জনেরও বেশি আহত হয়েছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় এখন পর্যন্ত ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৭১ হাজরের বেশি মানুষ আহত হয়েছে। মৃতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা। কারণ হাজার হাজার মানুষ এখনও ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে হারিয়ে গেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৪,/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit