সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি

১৭ কোটি বেতনে পাকিস্তানের কোচের প্রস্তাব, রাজি না তারকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ইতিহাসে সব থেকে বেশি ১৭ কোটি রুপি বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান সাবেক তারকা ব্যাটসম্যান শেন ওয়াটনসকে। তারপরও রাজি হচ্ছেন না তিনি। 

রিচার্ড পাইবাস, বব উলমার, জেফ লসন, ডেভ হোয়াটমোর, গ্র্যান্ট ব্র্যাডবার্ন ও মিকি আর্থাররা এর চেয়ে অনেক কম বেতনে পাকিস্তানের কোচিং করিয়েছেন। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ওয়াটসনের পরিবার রয়েছে। তার সন্তান অনেক ছোট। এছাড়া যুক্তরাষ্ট্রে মেজর লিগে কোচিং করান ওয়াটসন। পিসিবি চাচ্ছে ওয়াটসন যত বেশি সম্ভব পাকিস্তানে থাকুন এবং তৃণমূল থেকে ক্রিকেটারদের তুলে আনার জন্য কাজ করুন। 

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দলের কোচ ওয়াটসন। তাহলে সে দেশে কোচের দায়িত্ব নিতে কেন এখনো রাজি হচ্ছেন না তিনি। ওয়াটসনকে ভাবাচ্ছে পাকিস্তান ক্রিকেটের চরিত্র। গত কয়েক বছরে যেভাবে একের পর এক চেয়ারম্যান ও নির্বাচক প্রধান বদলেছে এবং তার সঙ্গে দলের সাপোর্ট স্টাফ বদলেছে তাতে ভরসা রাখতে পারছেন না ওয়াটসন। সেই কারণে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি। 

 

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৪,/রাত ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit