মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু  নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬ কেপ ভার্দের প্রেসিডেন্টের কাছ থেকে বিশেষ উপহার পাচ্ছেন মেসি

১৪ মার্চ: ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৪১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজ বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৮৬৪ – স্যার স্যামুয়েল বেকার অ্যালবার্ট আফ্রিকার হ্রদ আবিষ্কার ও নামকরণ করেন।
১৮৯১ – ইংলিশ চ্যানেলে প্রথম ডুবোতাহাজ টেলিফোন লাইন স্থাপিত হয়।
১৯২৫ – প্রথম ট্রান্স আটলান্টিক রেডিও সম্প্রচার সম্পন্ন হয়।
১৯৩১ – ভারতীয় উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা মুক্তি পায়।
১৯৩৯ – কলকাতায় ‘নাট্যনিকেতন’ রঙ্গমঞ্চের উদ্বোধন হয়।
১৯৫৫ – ভিয়েতনামে ঐতিহাসিক দিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধ শুরু হয়।
১৯৭৩ – বিজ্ঞানী মণিলাল ভৌমিক এক্সিমার লেজারের কথা প্রথম ঘোষণা করেন ডেনভার অপ্টিক্যাল সোসাইটিতে।
১৯৭৫ – রোম সম্রাট প্রথম কার্দিনান্দ পোপের অনুমতি ছাড়াই অভিষেক অনুষ্ঠান করেন।
১৯৭৫ – রাষ্ট্রীয় সফরে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ ঢাকায় আগমন করেন।
১৯৭৮ – ইসরাইল মহড়ার অজুহাতে সেনাবাহিনীকে জড়ো করে এবং লেবাননের ওপর আগ্রাসন চালায়।
১৯৮০ – ইরানের সংসদ মজলিসে শুরার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৮৫ – তেহরানের জুমার নামাজের সমাবেশে বিদেশিদের অনুচররা বোমা হামলা চালায়।
১৯৯০ – মিখাইল গর্বাচেভ সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৯২ – সোভিয়েত ইউনিয়নের ‘প্রাভদা’ পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে যায়।
২০০৭ – নন্দীগ্রাম গণহত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে পুলিশের গুলিচালনায় ১৪ জন গ্রামবাসী নিহত হন।

জন্ম

১৮৫৪ – পাউল এরলিখ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান-ইহুদি চিকিৎসক ও বিজ্ঞানী।
১৮৭৯ – আলবার্ট আইনস্টাইন, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৯১৬ – সমরেন্দ্র কুমার মিত্র, ভারতীয় বাঙালি বিজ্ঞানী এবং গণিতবিদ। তিনি ভারতে প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির কম্পিউটার তৈরি করেন।
১৯৩৩ – মাইকেল কেইন, ইংরেজ অভিনেতা ও লেখক।
১৯৩৪ – আলপনা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি সংগীতশিল্পী, ছড়ার গানকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে যার বিশিষ্ট অবদান রয়েছে।
১৯৬৫ – আমির খান, ভারতীয় হিন্দি চলচ্চিত্রের অভিনেতা।
১৯৬৫ – রোহিত শেঠী, ভারতীয় হিন্দি চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক ও উপস্থাপক।
১৯৮৬ – জেমি বেল, ইংরেজ অভিনেতা ও নৃত্যশিল্পী।

মৃত্যু

১৬৮২ – ইয়াকব ভ্যান রাইস্‌ডেল, সপ্তদশ শতকের প্রখ্যাত ওলন্দাজ চিত্রশিল্পী।
১৮৮৩ – কার্ল মার্ক্স, প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্ক্সবাদের প্রবক্তা।
১৮৯৯ – হের্মান স্টাইন্‌টল, জার্মান ভাষাতাত্ত্বিক ও দার্শনিক ছিলেন।
১৯৭৫ – যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য, বাঙালি কবি।
১৯৭৬ – পল্লীকবি জসিমউদ্দিন, বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক।
১৯৮১ – কেন ব্যারিংটন, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
১৯৯৫ – উইলিয়াম আলফ্রেড ফোলার, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৯৯৭ – বাঙালি কবি ও লেখক সামসুল হক।
২০১২ – হিমানীশ গোস্বামী, বিশিষ্ট রসসাহিত্যিক, সাংবাদিক ও ব্যঙ্গচিত্রী।
২০১৮ – স্টিভেন হকিং, ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৪,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit