মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি থিরিমান্নে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১২২ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক লাহিরু থিরিমান্নে বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে শ্রীলঙ্কার উত্তর-মধ্য শহর অনুরাধাপুরার কাছে সড়ক দুর্ঘটনার শিকার হন। তিনি যে গাড়িতে করে যাচ্ছিলেন, সেটির সঙ্গে অন্য গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

থিরিমান্নের আঘাতের মাত্রা এখনও বোঝা যায়নি, তবে তিনি বর্তমানে অনুরাধাপুরা টিচিং হাসপাতালে আশঙ্কামুক্ত আছেন। দুর্ঘটনাকবলিত সেই গাড়িতে আরও এক যাত্রী ছিলেন। তিনিও একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

   

দুর্ঘটনার শিকার হওয়া গাড়ি ও লরি

 দুর্ঘটনার সময় থিরিমান্নে তীর্থযাত্রায় ছিলেন বলে জানা গেছে। গাড়িটি বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। ২০১০ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর থিরিমান্নে এখন পর্যন্ত মোট ৪৪টি টেস্ট ম্যাচ, ১২৭টি ওয়ানডে এবং ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

তিনি ২০১৪ সালে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দল ছাড়াও মোট তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন এবং দুটি ওয়ানডে বিশ্বকাপও খেলেছেন। শ্রীলঙ্কার হয়ে তার খেলা শেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল ২০২২ সালের মার্চে। ১৩ বছরের ক্যারিয়ারের পর তিনি ২০২৩ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit