শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আর্শদীপকে আইপিএল থেকে নিষিদ্ধের দাবি, কিন্তু কেন শরীয়তপুরে সরকারি গাড়ি ব্যবহার করা হচ্ছে ব্যাক্তিগত ও পারিবারিক কাজে ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মাটিরাঙ্গায় ইমাম ও ওলামা ফাউন্ডেশনের বিক্ষোভ সমাবেশ। আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু রাঙামাটিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক আগামী ২০ মে গুইমারায়  প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন ওয়াদুদ ভূইয়া এমপি। চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার ব্যবসা উপকরণ বিতরণ প্রান্তিক নারীদের মাঝে

ইউক্রেন যুদ্ধে ন্যাটো সম্পৃক্ত সংঘাত এড়িয়ে চলার আহ্বান এরদোগানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে যুদ্ধের কারণে ‘ন্যাটোতে সংঘাত ছড়িয়ে যেতে পারে’।  তাই এমন সব কার্যক্রম এড়াতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার তার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সদর দফতরে আয়োজিত এক সমাবেশে এই আহ্বান জানান তিনি। খবর হুরিয়াত ডেইলির। 

এরদোগান বলেন, ‘যুদ্ধে কোন পক্ষ বিজয়ী হবে না এবং শান্তিতে কোনো পরাজয় নেই-এই নীতি অনুসরণ করে আমরা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।  আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অঞ্চলে উত্তেজনা বাড়ায় এবং ন্যাটোকে সম্পৃক্ত করে এমন যেকোনো পদক্ষেপ এড়ানো উচিত। ‘

এরদোগান কৃষ্ণ সাগরের প্রতিবেশী হিসেবে দুদেশের নৈকট্যের কারণে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে তুরষ্কের সংলাপের প্রয়োজনীয়তার উপর জোর দেন। 

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ।  একেপি’র সদর দপ্তরে দেওয়া ভাষণে এরদোগান আসন্ন নির্বাচনের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেশে আহ্বান জানানোর পরিকল্পনাও ঘোষণা করেছেন। 

তিনি বলেন,’আমাদের মূল লক্ষ্য কৃষ্ণ সাগরে নৌ চলাচলের নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠিত করা এবং শস্য বাণিজ্যের নিরাপদ বিচরণ নিশ্চিত করা। ‘

 

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৪,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit