বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে : রুবিও ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে, হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক ইরানকে কড়া বার্তা, হামলার জবাব দিতে প্রস্তুত সৌদি আরব

ইনজুরিতে বেলজিয়াম দল থেকে ছিটকে গেলেন ডি ব্রুইনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : ইনজুরিতে ফের মাঠের বাইরে ছিটকে গেছেন কেভিন ডি ব্রুইনা। আসন্ন আন্তর্জাতিক বিরতিতে বেলজিয়ামের হয়ে খেলা হচ্ছে না ৩২ বছর বয়সী এই মিডফিল্ডারের। কুঁচকিতে হালকা চোট থাকায় আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটিতে খেলা হচ্ছে না তার।

গত আগস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর পাঁচ মাস মাঠের বাইরে ছিলেন ডি ব্রুইনা। এরপর গত জানুয়ারিতে ইনজুরি থেকে ফেরার পর থেকেই সিটির জন্য একের পর এক গোলে অবদান রেখে যাচ্ছিলেন। তবে গত রোববার (১০ মার্চ) লিভারপুলের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে তাকে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ থেকে তুলে নেন পেপ গার্দিওলা, যা তার মোটেও পছন্দ হয়নি। মাঠেই কোচের সিদ্ধান্তে বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে তাকে। এরপরই তার কুঁচকির ইনজুরির বিষয়টি প্রকাশ্যে এলো।

তারপরেই তাকে বেলজিয়ামের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। এদিকে আগামী শনিবার (১৬ মার্চ) এফএ কাপের কোয়ার্টার ফাইনালে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানসিটি। এই ম্যাচেও ডি ব্রুইনার মাঠের বাইরে থাকতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ডি ব্রুইনার ইনজুরি নিয়ে বেলজিয়ামের কোচ ডমিনিক তেদেস্কো বলেন, সে গত ম্যাচে কুঁচকিতে সামান্য চোট নিয়ে খেলেছে। আমি চিকিৎসক এবং ডি ব্রুইনার সঙ্গে কথা বলেছি, আমাদের মনে হয়েছে এখানে ঝুঁকিটা অনেক বেশি। তার চেয়ে ম্যানসিটিতে তাকে সেরে উঠতে সময় দেয়াটা ভালো এবং ইউরোর জন্য তৈরি হওয়ার সুযোগও।’
আগামী ২৩ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম। এরপর ২৭ মার্চ দ্বিতীয় প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৪,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit