বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

‘এক দেশ এক ভোট’, প্রেসিডেন্টের কাছে রিপোর্ট জমা দিল কমিটি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার আগে দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দিয়েছে ‘এক দেশ এক ভোট’ (ওয়ান নেশন ওয়ান ইলেকশন) নীতি কার্যকর করার লক্ষ্যে নরেন্দ্র মোদি সরকারের গড়া কমিটি।

ওই কমিটির প্রধান তথা সাবেক প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ বৃহস্পতিবার (১৪ মার্চ) রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদীর হাতে রিপোর্টটি তুলে দেন। এ সময় সেখানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ কমিটির অন্য সদস্যরা।

এদিকে, চলতি সপ্তাহেই লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে এনডিটিভি। তার আগে এই পদক্ষেপ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

বিরোধী নেতাদের অভিযোগ হলো, ‘এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতান্ত্রিক ভাবনার পরিপন্থী।’বিশেষত বিজেপিবিরোধী আঞ্চলিক দলগুলোর আশঙ্কা, এক দেশ এক ভোট নীতি কার্যকর হলে লোকসভার ঢেউয়ে ভেসে যাবে বিধানসভাগুলো।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপির অঙ্ক হলো, শুধু লোকসভা নির্বাচন হলে বিরোধী দলগুলোর পক্ষে আসন সমঝোতা করা সহজ হবে। কিন্তু, এর সঙ্গে বিধানসভা নির্বাচন জুড়ে দিতে পারলে কংগ্রেসের সঙ্গে সহযোগী আঞ্চলিক দলগুলোর বিরোধ অনিবার্য হয়ে উঠবে।

বিরোধীদের একাংশের আশঙ্কা, পরবর্তী পর্যায়ে এই নীতিতে হেঁটে রাজ্য নির্বাচন কমিশনগুলোকে কার্যত ক্ষমতাহীন করে দিয়ে পঞ্চায়েত-পৌরসভা নির্বাচনকেও এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৪,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit