বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে : চিফ প্রসিকিউটর স্ত্রীসহ মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলীর আয়কর নথি জব্দ ‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে : রুবিও ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে, হুঁশিয়ারি ইরানের

নাইজেরিয়ায় জিম্মি ২৮৭ শিশু, ১ বিলিয়ন নাইরা মুক্তিপণ দাবি দস্যুদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় দুর্বৃত্তরা একটি স্কুল থেকে অন্তত ২৮৭ শিশুকে অপহরণ করেছে। তাদের ছাড়তে স্থানীয় মুদ্রায় ১০০ কোটি নাইরা (৬ কোটি ৮২ লাখ টাকা প্রায়) মুক্তিপণ দাবি করেছে তারা। তিন সপ্তাহের মধ্যে এই অর্থ পরিশোধ না করলে অপহরণকারীরা সবাইকে মেরে ফেলার হুমকি দিয়েছে ।

গত ৭ মার্চ দেশটির কাদুনা রাজ্যের চিকুন জেলার কুরিগা গ্রামের একটি স্কুলে হানা দিয়ে অস্ত্রধারী দুর্বৃত্তরা তিন শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করে।  অভিযান চালিয়ে কয়েকজন উদ্ধার করলেও এখনো ২৮৭ শিশু দুর্বৃত্তদের হাতে জিম্মি রয়েছে।

কুরিগা গ্রামের বাসিন্দা আমিনু জিব্রিল বলেন, দস্যুরা গত মঙ্গলবার বিকালে একটি গোপন নম্বর থেকে আমার কাছে ফোন করে শিক্ষার্থীদের মুক্তিপণ হিসেবে ১০০ কোটি নাইরা (৬ লাখ ২১ হাজার মার্কিন ডলার) দাবি করে। তারা বলেছে, আল্টিমেটাম তিন সপ্তাহ স্থায়ী হবে। যদি এর মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে জিম্মি সবাইকে হত্যা করবে।

অপরাধীরা আরও বলেছে, তাদের গ্যাংয়ের সদস্যদের হত্যা করায় সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোর জন্য পাল্টা জবাব এই অপহরণ।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৪/বিকাল ৪:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit