বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জনতা পার্টির ২১ দফা রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

অবশেষে ৭ দিন পর মারা গেল সোনালী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয় মারিয়াতুল জান্নাত ওরফে সোনালী (১৫) নামে এক শিক্ষার্থী। অবশেষে চিকিৎসাধীন সাত দিন পর তার মৃত্যু হয়। 

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রাজশাহীর রয়েল হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। 

নিহত মারিয়াতুল জান্নাত ওরফে সোনালী উপজেলার ছোট পাঁকা গ্রামের মতিউল ইসলামের মেয়ে এবং পাঁকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। 

স্থানীয়রা জানান, গত ৮ মার্চ চাচাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী রাজশাহীর বাঘার আড়ানী বাজারে যাচ্ছিল। পথিমধ্যে মালঞ্চি-আড়ানী সড়কের নাসিরের মোড়ে বিপরীত দিক থেকে আসা অপর এক মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সোনালি গুরুতর আহত হয়। সেখান থেকে উদ্ধার করে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

সেখান থেকে পরিবারের লোকজন পরবর্তীতে তাকে মিশন হাসপাতাল ও পরে রয়েল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন সে মারা যায়। 

স্থানীয় ইউপি মেম্বার আমিনুল ইসলাম মুকুট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৪/সকাল ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit