বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

শ্রীলংকাকে ২৫৫ রানে অলআউট করল টাইগাররা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : জানিত লিয়ানাগে (৬৭) ও কুশাল মেন্ডিসের (৫৯) জোড়া ফিফটিতে ২৫৫ রানে অলআউট শ্রীলংকা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয় পেতে হলে স্বাগতিক বাংলাদেশ দলকে ২৫৬ রান করতে হবে।

এরপর তরুণ পেসার তানজিদ হাসান সাকিবের গতির মুখে পড়ে মাত্র ১৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় শ্রীলংকা। ৩৩ বলে ৫টি চার আর এক ছক্কায় ৩৩ রান করে ফেরেন আবিস্কা ফার্নান্দো।

২৮ বলে ৫টি চার আর এক ছক্কায় ৩৬ রান করে ফেরেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। ৫ বলে মাত্র ৩ রান করে তানজিদ হাসান সাকিবের তৃতীয় শিকারে পরিনত হন সাদিরাসামারাবিক্রমা।

দলীয় ৮৪ রানে ৩ উইকেট পতনের পর হাল ধরেন কুশাল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। চতুর্থ উইকেটে তারা ৭৩ বলে ৪৪ রানের জুটি গড়েন। দলীয় ১২৮ রানে আসালাঙ্কাকে বোল্ড করে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ। তার আগে ৩৭ বলে দুই বাউন্ডারিতে ১৮ রান করেন তিনি। 

চার উইকেটে ১৯৭ রান করে বড় সংগ্রহের পথেই ছিল শ্রীলংকা। দলকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক কুশাল মেন্ডিস। খেলার এমন অবস্থায় শ্রীলংকাকে কোণঠাসা করে দেন তারকা পেসার তাসকিন আহমেদ। মাত্র ২৭ রানের ব্যবধানে তুলে নেন শ্রীলংকার ৩ উইকেট।

জানিত লিয়ানাগে উইকেটের এক প্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে আসা-যাওয়ার মিছিলে অংশ নেন কুশাল মেন্ডিস, ওয়ানেন্দু হাসারাঙ্গা ও মাতিশা তিকসানা।

এই তিন ব্যাটসম্যানকে একের পর এক সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। তাসকিনের প্রথম শিকারে পরিনত হওয়ার আগে ৭৫ বলে ৫টি চার আর এক ছক্কায় ৫৯ রান করেন শ্রীলংকার অধিনায়ক কুশাল মেন্ডিস। হাসারাঙ্গা ১৩ রান করলেও তিকসানাকে মাত্র ১ রানে ফেরান তাসকিন।

৫০ বলে দুই চার আর দুই ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম ম্যাচে তৃতীয় ফিফটি তুলে নেন জানিত লিয়ানাগে। ফিফটির পর যোগ্য সঙ্গীর অভাবে নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি। উইকেটের অন্য প্রানে ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে অংশ নেওয়ায় জানিতের রান তোলার গতি স্লোথ হয়ে যায়।

দলীয় ২৪৪ রানে শরিফুলের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৬৯ বলে তিন চার আর দুই ছক্কায় ৬৭ রান করেন লিয়ানাগে।

স্বীকৃত ব্যাটসম্যানরা আউট হয়ে যাওয়ায় ইনিংসের শেষ দিকে দলকে আর সেভাবে এগিয়ে নিতে পারেননি প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা ও দিলশান মাদুশঙ্কা। শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারে ২৫৫ রানে অলআউট হয় শ্রীলংকা। 

বাংলাদেশ দলের হয়ে ৩টি করে উইকেট নেন তানজিদ হাসান সাকিব ও তাসকিন আহমেদ। একটি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ ও শরিফুল ইসলাম। 

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit