বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

কানে পানি ঢুকলে কী করবেন?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৭৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গোসল করতে গিয়ে কানে পানি ঢুকে যাওয়া খুবই স্বাভাবিক একটি ঘটনা। কানে পানি ঢুকলে কান বন্ধ হয়ে যাওয়া, কানে যন্ত্রণার মতো নানা সমস্যা দেখা দিতে শুরু করে। 

তা ছাড়া পানি না বেরোলে সংক্রমণের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তাই কানে জমে থাকা পানি দ্রুতই বের করে ফেলতে হবে। এর জন্য কিছু উপায় মেনে চললে সুফল মিলবে।

• যে কানে পানি ঢুকেছে, সেদিকে মাথাটি কাত করুন। তার পর হাতের তালু কানের উপরে রেখে চাপ দিন। এবার হাতটি সরিয়ে নিন। দেখবেন খানিকটা পানি বেরিয়েছে। এভাবে বেশ কয়েকবার করুন।

• লম্বা শ্বাস নিন, এবার আঙুল দিয়ে নাক বন্ধ করুন। বন্ধ নাক দিয়েই নিঃশ্বাস ফেলার চেষ্টা করুন। খুব জোরে বল প্রয়োগ করতে হবে না, সাধারণত যেভাবে নিঃশ্বাস ফেলেন সেভাবে ফেললেই হবে। কানে আওয়াজ শুনতে পাবেন। তখনই বুঝবেন যে পানি বেরিয়ে বন্ধ কান ঠিক হয়ে গেছে। 

• চিউইং গামজাতীয় জিনিস চিবিয়ে খান। চিউইং গাম চিবানোর সময় দাঁত, মাড়ি ও কানের পাশের পেশিগুলোর ওঠাপড়ায় কানের পানি বেরিয়ে আসবে। বন্ধ কান খুলে যাবে।  

• এত কিছু করে সমস্যা না মিটলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ ও ড্রপ ব্যবহার করুন।

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৪/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit