শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

বিলি-ফিনিয়াস সহোদরের জোড়া অস্কারের রেকর্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৯৫ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি অনুষ্ঠিত হলো ৯৬ তম অস্কার সম্মাননা প্রদান অনুষ্ঠান। সেখানে সেরা মৌলিক গানে কণ্ঠ দেওয়ার জন্য পুরস্কার পেয়েছেন বিলি আইলিশ। এর সাথেই বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ জোড়া অস্কারজয়ীর খেতাব জুটেছে তার। মাত্র ২২ বছর বয়সে ‘বেস্ট অরিজিনাল সং’ ক্যাটাগরিতে অস্কার জিতে, এই রেকর্ড গড়েছেন তিনি।

বার্বি সিনেমার গান ‘হোয়াট ওয়াজ আই মেইড ফর’ -এবছর সেরা মৌলিক গানের পুরস্কারপায়। বিলি তার ভাই ফিনিয়াস ও’কনেলের সাথে এই গানটি তৈরি করেছিলেন। অস্কারের মঞ্চে বার্বি সিনেমার এটিই ছিল একমাত্র অর্জন। এর আগে ২০২২ সালে ২০ বছর বয়সে ‘নো টাইম টু ডাই’ এর জন্য প্রথম অস্কার পুরস্কারজিতেছিলেন আমেরিকার এই সঙ্গীত শিল্পী। সেই গানটিও ভাই ফিনিয়াসের সাথেই ‘জেমস বন্ড‘ সিনেমার থিমের জন্য গেয়েছিলেন বিলি।    

২০২৩ সালে হলিউড সিনেমা জগতের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকা এক ঝড় উঠেছিল। এক দিকে ছিল প্রায় শতাব্দী ধরে রাজত্ব করা খেলনা পুতুল ‘বার্বি’র লাইভ অ্যাকশন সিনেমা। অন্য দিকে ২য় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের প্রেক্ষিতে তৈরি বায়োপিক সিনেমা ‘ওপেনহাইমার’। তুমুল আলোচিত এই দুই সিনেমা নিয়ে বিশ্বব্যাপী সিনেমা ভক্তদের মধ্যে উত্তেজনার শেষছিল না। তবে একই সপ্তাহে সিনেমা দু’টো প্রকাশ পাওয়ায়, পরোক্ষ এবং প্রত্যক্ষ দ্বন্দ শুরু হয়ে যায়। সময়ের সাথে সেই দ্বন্দ আরও প্রকট হয়েছে। অবশেষে বার্বি আয় করে ১৪৪ কোটি ইউএস ডলারের বেশি অন্য দিকে ওপেনহাইমারের আয় প্রায় ৯৬ কোটি ইউএস ডলারে এসে ঠেকে।
ওপেনহাইমার-বার্বি দ্বন্দ


আয়ের ক্ষেত্রে বার্বি এগিয়ে থাকলেও অস্কার সম্মাননায় ওপেনহাইমারের জয় স্পষ্ট। ১৩ টি বিষয়ে নমিনেশন পেয়ে ৭ টি পুরস্কারজিতেছে ওপেনহাইমার। সেখানে সেরা সিনেমা ‘ওপেনহাইমার’, সেরা নায়ক কিলিয়ান মার্ফি(ওপেনহাইমার), সেরা পার্শ্ব নায়ক রবার্ট ডাউনি জুনিয়র(ওপেনহাইমার), এমনকি সেরা পরিচালক ক্রিস্টোফার নলেন (ওপেনহাইমার)।        

অন্য দিকে ৮ টি নমিনেশন পেয়েও; সেরা গানের জন্য বিলির জয়, বার্বি সিনেমার পাওয়া একমাত্র অস্কার। সেরা অভিনেত্রীর নমিনেশন অবধি পাননি বার্বি সিনেমার প্রধান অভিনেত্রী মার্গো রবি। অবশ্য এই নিয়ে তার বিশেষ কোনো দুঃখও নেই বলেই জানিয়েছেন তিনি।     

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit