স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ দুই আসরে নিজেদের সেরা সময় পার করলেও চ্যাম্পিয়নস লিগে যুগ পেরিয়ে ১৪ বছরের বিবর্ণ এক সময় পার করেছে আর্সেনাল। সবশেষ ২০১০ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করতে পেরেছিল তৎকালীন আর্সেন ওয়েংগারের দল। সেখান থেকে আর শেষ ষোলোর পর্ব ছাপাতে পারেনি গানাররা।
অবশেষে ১৪ বছর পর ২০২৪-এ এসে কাটল সেই খরা, মিকেল আর্তেতার আমলে এসে। যদিও তা পেরোতে পুড়াতে হয়েছে অনেক কাঠখড়। এমিরেটস স্টেডিয়ামে গত রাতের শেষ ষোলোর ফিরতি লেগে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোকে ১-০ গোলের ব্যবধানে হারায় আর্সেনাল।
তবে প্রথম লেগে পোর্তো ১-০ গোলে জয়ের দেখা পাওয়ায় দুই লেগ মিলিয়ে ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। স্প্যানিশ গোলরক্ষক ডেভিড রায়ার দুর্দান্ত পারফরম্যান্সে ট্রাইব্রেকারে পোর্তোকে ৪-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে মিকেল আর্তেতার দল।
কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৪,/বিকাল ৪:২১