বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

ইফতারে ‘মুড়ি মাখা’ খাচ্ছেন, কোন মুড়িতে রয়েছে বিপদের শঙ্কা?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৮৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : জনপ্রিয়তার দিক থেকে এদেশে ‘মুড়ি মাখা’ ইফতার আইটেমের শীর্ষে রয়েছে। ইফতারে যেন ‘মুড়ি মাখা’না হলে মনেই হয় না রমজান মাস চলছে। কিন্তু আপনি কি জানেন? মজাদার এই আইটেম তৈরি করতে যে মুড়ির প্রয়োজন হয় তাতে লুকিয়ে আছে জীবননাশের শঙ্কা!

এখন রমজান মাস চলছে। সব রোজাদারই রোজা শেষে মুখে তুলে নিচ্ছেন ছোলামুড়ির এই জনপ্রিয় ইফতারের আইটেমকে। কিন্তু এই আইটেম তৈরিতে আপনি যে ধরনের মুড়িকে বেছে নিচ্ছেন তাতে যদি থাকে প্রাণ নাশের আশঙ্কা তবে!
 
ব্যবসায়িক স্বার্থে মুড়িতে রাসায়নিক পদার্থ মেশানো হয় তা আমরা সবাই জানি। কিন্তু কোন মুড়ি শরীরের জন্য বেশি ক্ষতিকর সে তথ্য আমরা অনেকেই জানি না।

ছবি: সংগৃহীত
বিপদ এড়াতে  সাদা ও মোটা মুড়ি কেনা থেকে বিরত থাকুন। ছবি: সংগৃহীত

বাজারে দুই ধরনের মুড়ি বেশি চোখে পড়ে। একটি লম্বা চিকন মুড়ি। অন্যটি মোটা বেশ ফোলা ধরনের মুড়ি। এর মধ্যে কোন ধরনের মুড়ি শরীরের জন্য বেশি ক্ষতিকর জানেন?

এ প্রশ্নের উত্তর জেনে আপনার মাথা এখনই ঘুরে যাবে। অনেকে দেশি চালের মুড়ি ভেবে গোল মুড়ি কিনেন। কিন্তু এই গোল মুড়িই আপনার শরীরের সবচেয়ে বেশি ক্ষতি করছে।
 

‘মুড়ি মাখা’-য় বেছে নিন চিকন ও বাদামি রঙের মুড়িকে। ছবি: সংগৃহীত

 

অথচ এই বিষয়টি আপনি জানেনই না। বিশেষজ্ঞরা বলছেন, ইউরিয়া মেশানো পানিতে চাল ভিজিয়ে রাখার পর সেটা থেকে মুড়ি তেরি করা হলে সে মুড়ি বেশি ফোলে।
 
ব্যবসায়ীরা মুড়ি বেশি ফোলানোর জন্য বেশি ইউরিয়ার সাথে সোডিয়াম হাইড্রো সালফাইড মেশায়। এ ফোলানো মুড়ি শরীরকে একটু একটু করে নিরবে ধ্বংসের দিকে নিয়ে যায়।
 
রাসায়নিক পদার্থ মিশিয়ে মুড়ি সাদা করায় শরীরের জন্য এ ক্ষতি আরও মারাত্মক হয়ে দাঁড়ায়। যেহেতু রমজানের পুরো মাস জুড়েই এখন মুড়ি খাওয়ার প্রবণতা বাড়বে তাই বাজার থেকে মুড়ি কেনার সময় এ বিষয়টি মাথায় রাখুন।
 
গবেষকরা বলছেন, সাদা ও ফোলাভাব আনতে মুড়িতে থাকা ক্ষার ও ইউরিয়া শরীরের ভেতরে গিয়ে রক্তের হিমোগ্লোবিনের কাজকে নষ্ট করে দেয়। তাই সুস্বাস্থ্য নিশ্চিতে চেষ্টা করুন সাদা এবং অতিরিক্ত ফোলা মুড়ি কেনা থেকে বিরত থাকতে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit