শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির ‘আয়োজকরা চায় আমরা বাদ পড়ি’ — ফিফা সভাপতিকে ইঙ্গিত ইরান অধিনায়কের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী দেশের সব বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া

ট্রাম্পের প্রচণ্ড তোপে ফেসবুকের শেয়ারে ধস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সেই সঙ্গে চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধের প্রচেষ্টায় উদ্বেগ জানিয়েছেন তিনি। তার দাবি, এতে লাভবান হবে ফেসবুক। তিনি বলেছেন, ফেসবুক মানুষের শত্রু, যুক্তরাষ্ট্রের জন্য খারাপ।

 এদিকে ট্রাম্পের এমন মন্তব্যের পর ফেসবুকের মূল কোম্পানি মেটার শেয়ারমূল্য প্রায় ৪ শতাংশ কমে গেছে। যা এর মালিকপক্ষকে উদ্বিগ্ন করে তুলেছে। ফেসবুকের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধ নতুন নয়। ২০২১ এর জানুয়ারিতে ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় ট্রাম্পের ওপর দুই বছরের নিষেধাজ্ঞা দেয় ফেসবুক। আর এতে ব্যাপক ক্ষুব্ধ হন ট্রাম্প।
 
২০২৩ সালের ফেব্রুয়ারিতে নিষেধাজ্ঞা তুলে নিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমটির ওপর ক্ষোভ কমেনি তার। যার প্রমাণ, ফেসবুককে মানুষের শত্রু হিসেবে অভিহিত করা। গত সোমবার (১১ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে চীনের ভিডিওনির্ভর সামাজিক মাধ্যম টিকটক নিষিদ্ধের প্রচেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
 
টিকটক নিষিদ্ধ হলে দিনশেষে ফেসবুকই লাভবান হবে বলে মনে করেন ট্রাম্প। এ সময় তিনি ফেসবুককে মানুষের শত্রু হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, সামাজিক এ মাধ্যমটি অসৎ, তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের জন্য ফেসবুক খারাপ, বিশেষ করে নির্বাচনের বিষয়ে ফেসবুকের ভূমিকা নেতিবাচক বলে উল্লেখ করেন ট্রাম্প।
 
ট্রাম্পের ফেসবুককে মানুষের শত্রু বলে অভিহিত করার পর ওয়াল স্ট্রিটে পড়ে যায় সামাজিক মাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মসের শেয়ার। সোমবার প্রতিষ্ঠানটির শেয়ার দর প্রায় ৪ শতাংশ কমে যায়।
 
এর আগে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালেও ফেসবুককে জনগণের সত্যিকারের শত্রু হিসেবে উল্লেখ করেছিলেন ট্রাম্প। এর পরপর শুক্রবার মেটার শেয়ার দর পড়ে গিয়েছিল ১ দশমিক ২ শতাংশ।

এছাড়া গত বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাম্পের এই আক্রমণাত্মক মন্তব্যের পর থেকে মেটার বাজার মূল্য কমেছে ৬০ বিলিয়ন ডলারেরও বেশি।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৪,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit