মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

রমজান মাসে জয়ার কপালে চিন্তার ভাঁজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : এদিকে মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন জয়া।

 

 

অভিনেত্রী তার পোস্টে প্রাণীদের প্রতি সদয় হওয়ার আহ্বান জানিয়েছেন। মূলত রমজান মাসে দোকান-রেস্তোরাঁগুলোর বড় অংশ বন্ধ থাকে। এতে অসহায় হয়ে পড়ে অবলা প্রাণীরা। য়েমন- কুকুর, বিড়াল ইত্যাদি। কেননা রাস্তায় ঘুরতে থাকা কুকুর, বিড়ালগুলো মানুষের দেয়া খাবারেই দিন পার করে। তবে রমজানে যেহেতু মানুষ সারা দিন না খেয়ে থাকে, সেহেতু প্রাণীকুলেরও খাদ্য সংকট দেখা দেয়। এই বিষয়টি নিয়েই সবার দৃষ্টি আকর্ষণ করেছেন জায়া আহসান।
 
অভিনেত্রী পোস্টে একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘আমাদের দেয়া কেক, বিস্কুটেই রাস্তার বেশিরভাগ কুকুরদের পেট ভরে। কিন্তু রমজান মাসে সেটাও তাদের কপালে জোটে না। তারা তো আর আমাদের মতো রোজা রাখে না। তাই সামান্য খাবারের জন্য সারাদিন এদিক-সেদিক ঘুরে বেড়ায়। চলুন এই রমজানে আমরা রাস্তার এই অসহায় প্রাণীদের কথা একটু চিন্তা করি। আমাদের ঘরের বাইরে তাদের জন্য কিছু খাবার রেখে দেই।’
 
অভিনেত্রীর এই পোস্টটি নেটিজেনদের নজরে এসেছে। জয়ার এমন উদ্যেগকে প্রশংসনীয় বলছেন তারা। এছাড়া প্রিয় তারকার মতো অন্যান্যদেরও এগিয়ে আসার কথা বলেছেন নেটিজেনরা। উল্লেখ্য, কিছুদিন আগেই মানুষের নিয়ন্ত্রণে রেখে হাতিকে সার্কাসে ব্যবহার, হাতির পিঠে ভ্রমণ, বিয়ে বাড়িতে শোভাবর্ধন এবং বাণিজ্যিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের র‍্যালিতে বিজ্ঞাপনের মতো বিভিন্ন বিনোদনের কাজে হাতির ব্যবহার বন্ধে হাইকোর্টে রিট দায়ের করেন জয়া। সেখানে অভিনেত্রী জয়লাভ করে হাতিদের মুক্তি দিয়েছেন।

জয়া আহসানকে সবশেষ ‘পেয়ারার সুবাস’ সিনেমায় দেখা গেছে। গত ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটি। নুরুল আলম আতিক নির্মিত সিনেমাটিতে আরো অভিনয় করেন আহমেদ রুবেল, তারিক আনাম খান, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠুসহ অনেকেই।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৪,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit