বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

শুধু রোদে বেরোলেই নয়, ঘরেও মাখুন সানস্ক্রিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৪৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : রোদ থেকে ত্বককে রক্ষা করতে গেলে সানস্ক্রিন না মাখলেই নয়। নামিদামি প্রসাধনী কিনলেও অনেকেই সানস্ক্রিন ব্যবহার করেন না। অনেকে আবার রোদে বেরোনোর আগে সানস্ক্রিন মাখতেই ভুলে যান। এতে কিন্তু ত্বকের ক্ষতি হয়। আবার বেশি বেশি সানস্ক্রিন মাখাও কিন্তু ভালো নয়। অনেক সানস্ক্রিন  ব্যবহারেই ত্বক বাড়তি সুরক্ষা পাবে- এমন ধারণাও ভিত্তিহীন।

সানস্ক্রিন ব্যবহার করতে হবে পরিমিত। তবে কেবল বাইরে বেরোনোর সময়ই নয়, দিনে একাধিকবার এই ক্রিম ব্যবহার করলে তবেই ভালো ফল পাওয়অ যাবে। প্রয়োজনে সারা দিনে ৩ থেকে ৪ ঘণ্টা পর পর এই ক্রিম ব্যবহার করা যেতে পারে।

কতটুকু ক্রিম ব্যবহার করবেন?
অনেকেই এ ক্ষেত্রে দুটি আঙুলের সাহায্য নিয়ে থাকেন। দুটি আঙুলের ডগায় যে পরিমাণ ক্রিম রাখা যায়, সেটুকুই মুখের জন্য যথেষ্ট বলে মনে করেন অনেকে। শুধু খেয়াল রাখতে হবে, মুখের কোনো অংশ যেন বাদ না পড়ে। এ ছাড়াও দেহের যে যে অংশে রোদ লাগে, সেই সব জায়গায় সানস্ক্রিন মাখা জরুরি।

কেবল বাইরে বেরোলেই কি এই ক্রিম ব্যবহার করতে হবে?
বাইরে বেরোনোর আধঘণ্টা আগে সানস্ক্রিন মেখে নেওয়া ভালো। ঘরের মধ্যে থাকলেও দিনের বেলা সানস্ক্রিন মেখে রাখা জরুরি। কারণ, শুধু রোদ নয়, রান্নার সময়ে গরম তাপ লেগেও একই ভাবে ত্বকের ক্ষতি হতে পারে। তাই ‘এসপিএফ’ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।

ত্বক অনুযায়ী সানস্ক্রিন বাছাই করুন
বাজারে নানা ধরনের সানস্ক্রিন পাওয়া যায়। এক একটির কার্যকারিতা এক এক রকম। ‘এসপিএফ’-এর মাত্রাও আলাদা। কিন্তু কার ত্বকে কোনটি ব্যবহার করা উচিত, তা জানা জরুরি। কারণ, ত্বকের ধরন এবং রোদ লাগার পরিমাণের ওপর ভিত্তি করে সানস্ক্রিন নির্বাচন করা উচিত। তাই ত্বক বুঝে তবেই সানস্ক্রিন বাছাই করুন।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৪/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit