বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

শান্তর কণ্ঠে ওয়ানডেতে দিন বদলের প্রত্যয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : পূর্ণকালীন অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলন। সেখানে নাজমুল হোসেন শান্ত এমন কিছু একটা বলেছিলেন, যা তাকে তার পূর্বসূরীদের থেকে আলাদা করে দিল একেবারে। তিনি বললেন, ‘আমরা কখনো বড় কোনো ট্রফি জিতিনি, সে অভাবটা পূরণ করতে চাই…’ ওয়ানডে অনেক দিন ধরেই ভালো খেলে আসছে বলে এই ফরম্যাটেই প্রত্যাশাটা সবচেয়ে বেশি। শান্তও সেদিন আশা দেখেছিলেন এই ফরম্যাটকে ঘিরেই।

তবে সে পথে যে হাঁটবেন, শুরুর পথটা কিন্তু বেশ বন্ধুর। পূর্ণকালীন অধিনায়ক হওয়ার পর প্রথম সিরিজটা হেরেছেন। মোমেন্টামটা এখন বিপক্ষে। ওয়ানডে দলটাও খুব একটা থিতু নয় । তার ওপর সাম্প্রতিক ইতিহাসও তো বিপক্ষে! ওয়ানডে বিশ্বকাপে অষ্টম হয়ে টুর্নামেন্ট শেষ করার স্মৃতি তো একেবারে তরতাজা!

তবে সেসব পেছনে ফেলে সামনে এগোতে প্রস্তুত দল। শান্ত বললেন, ‘সব সময় চ্যালেঞ্জ থাকবে। আন্তর্জাতিক যেকোনো দলের বিপক্ষে খেলার আগে চ্যালেঞ্জ থাক। যেটা বললেন ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। কাজেই একটা বছর খারাপ যেতেই পারে। কিন্তু দল হিসেবে ঘুরে দাঁড়িয়ে এই বছরটা ভালোভাবে ফেরাটা গুরুত্বপূর্ণ। এরজন্য ভালোভাবে প্রস্তুত।’

সেটা করতে হলে বড় শর্তটা হচ্ছে একটা দল হিসেবে খেলা। শান্তও সেটা মানছেন এক বাক্যে। বললেন, ‘সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দল হিসেবে আমরা খেলছি কিনা। আমরা জিতি কিংবা হারি। নিউজিল্যান্ড সিরিজটা যখন আমরা খেললাম আমরা দল হিসেবে খেলতে চেয়েছি। প্রত্যেকটা ম্যাচ যেকোনো পরিস্থিতিতে জিততে চেয়েছি।’কাগজে কলমে শান্তর অধিনায়কত্বটা এক বছরের। কিন্তু শান্তর দৃষ্টিটা যে তা ছাড়িয়ে আরও দূরে, সেটা পরিষ্কার হয়ে গেল তার পরের কথায়।

তিনি বললেন, ‘পরের বিশ্বকাপ আসা পর্যন্ত এটাই পরিকল্পনা থাকবে যে দল হিসেবে কতটা ভালো খেলছি এবং একজন আরেকজনকে কতটা সমর্থন দিচ্ছি। বিশেষ করে কারো যদি খারাপ সময় যায় ওই খেলোয়াড়কে আমরা কীভাবে ব্যাক করছি। পরের তিন বছরে এটা গুরুত্বপূর্ণ যে আমরা একসঙ্গে কতটা আছি।’

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit