আন্তর্জাতিক ডেস্ক : ব্যাপক কূটনৈতিক টানাপোড়েনের পর অবশেষে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত। গত ১০ মার্চ ভারতের ২৫ জন সেনাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, বাকিদেরও মার্চ মাস শেষ হওয়ার আগেই ফিরিয়ে আনা হবে বলে জানা গেছে। মালদ্বীপভিত্তিক সংবাদমাধ্যম দৈনিক মিহারুর বরাত দিয়ে মঙ্গলবারের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
কিন্তু ভারতীয় সেনাদের উপস্থিতিকে মালদ্বীপের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থি হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে জনমত গড়ে তুলেছিলেন দেশটির অন্যতম নেতা ও চীনপন্থী রাজনীতিবিদ মোহাম্মদ মুইজ্জু। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর মালদ্বীপ থেকে নিজ সেনা সদস্যদের ফিরিতে নিতে ভারতকে আহ্বানও জানান তিনি।
এমনকি তিনি ২০২৪ সালের মার্চের মধ্যে ভারতকে তার সেনাদের ফিরিয়ে নেওয়ার সময়সীমাও বেঁধে দিয়েছিলেন। পরবর্তী সময়ে ভারতের সঙ্গে এক বৈঠকের পর এই সময়সীমা ১০ মে পর্যন্ত বর্ধিত করেছিলেন মুইজ্জু।
কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪৯