মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযাগ রাশিয়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ থেকে ১৭ মার্চ। সামনের এই নির্বাচনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ জানিয়েছে মস্কো। নির্বাচনে ‘ভোটার উপস্থিতি হ্রাসের মাধ্যমে’ দেশটি হস্তক্ষেপ করতে চায় বলে দাবি ক্রেমলিনের। খবর আনাদোলু এজেন্সির। 

ওয়াশিংটন নেতৃস্থানীয় আইটি বিশেষজ্ঞদের মাধ্যমে এটি করতে চায় বলেও জানিয়েছে এসভিআর। রাশিয়ার অভিযোগ, ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে সাইবার আক্রমণ চালানোর পরিকল্পনাও করেছে যুক্তরাষ্ট্র। ‘সাইবার আক্রমণের মাধ্যমে রাশিয়ার ভোটারদের একটি উল্লেখযোগ্য অনুপাতের ভোট গণনা করা অসম্ভব করে তুলবে’ বলে জানায় তারা।

বিবৃতিতে এসভিআর আরও বলেছে, ‘মার্কিন পদ্ধতিতে ধারণাটি সহজ। ওয়াশিংটনের গণনা অনুযায়ী যদি ভোট কমে যায়, তা হলে নির্বাচনের ফল নিয়ে সহজেই প্রশ্ন তুলতে পারবেন পশ্চিমারা। ‘যদিও মস্কোর অভিযোগের বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৪,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit