মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাতে ঝটিকা অভিযান

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৩৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : রমজান শুরুর আগ মুহুর্তে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গুরুত্বপূর্ণস্থানে ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালানো হয়েছে। প্রশাসন, পৌরসভা ও পুলিশের সমন্বয়ে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে পৌরসভার কয়েক কিলোমিটার এলাকা পুরোপুরি ফুটপাত দখলমুক্ত হয়ে যায়।

অভিযান চলাকালে অন্তত শতাধিক দোকান উচ্ছেদ, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থাকা মালামাল সরিয়ে নেওয়া হয়। এ সময় একটি প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়। সড়কের পাশে মোটর সাইকেল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় আট মালিককে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মালিক না পাওয়া পাঁচটি মোটর সাইকেল থানায় নিয়ে যাওয়া হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকাল ১০টা থেকে সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. মোশারফ হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেনের নেতৃত্বে কুমারশীল এলাকায় অভিযান শুরু হয়। এরপর জেল রোড, কোর্ট রোড, মসজিদ রোড, টিএ রোডেও এ অভিযান চালানো হয়। ডা. ফরিদুল হুদা সড়কে অভিযান চালানোর সময় সড়কের জায়গা দখল করে রান্না ও খাবার সরঞ্জাম রাখায় হোটেল খাওয়া-দাওয়া হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে বিকেলের পর থেকে আবার ছোট ছোট ভ্রাম্যমাণ দোকানীরা ফুটপাত দখল করে বসতে শুরু করে।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit