মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

এসএসসি পরীক্ষায় স্ত্রীকে নকল সরবরাহের দায়ে স্বামীর ২ বছরের কারাদন্ড  

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৮৩ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি পরীক্ষায় স্ত্রীকে নকল সরবরাহের দায়ে স্বামীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম (২৩) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিনয়নগর গ্রামের নুরুল আলমের ছেলে। সোমবার (১১ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ দণ্ড দেন উপজেলা কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাহিন মিয়া।  

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা বলেন, সকাল থেকে সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হিসাব বিজ্ঞান পরীক্ষা চলছিল। ওই সময় সাইফুল নামে এক যুবক তার স্ত্রীকে জানালা দিয়ে মুঠোফোন থেকে নকল সরবরাহ করছিল। তখন পরীক্ষাে কেন্দ্রে দায়িত্বে থাকা উপজেলা ট্যাগ অফিসার তাকে হাতেনাতে আটক করে।

তাৎক্ষণিক তার মুঠোফোনের হোয়াটসআপে নকল সরবরাহের অনেক প্রমাণ পাওয়া যায়। পরে অপরাধ স্বীকার করায় পরীক্ষা কেন্দ্র নকল সরবরাহের দায়ে ভ্রাম্যমাণ আদালতে তাকে ২ বছরের কারাদন্ড প্রদান করা হয়।দন্ডপ্রাপ্ত যুবক সাইফুল ইসলাম নিজ এলাকার এক যুবকের থেকে  প্রশ্নপত্র ও উত্তর সংগ্রহ করে এমন ঘটনা ঘটায়। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার চৌধুরী বলেন, একই দিন বিকেলের দিকে দন্ডপ্রাপ্ত যুবককে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।   

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit