সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখুন: জিএম কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জিএম কাদের এমপি। সোমবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান তিনি।  

জিএম কাদের বলেন, পবিত্র মাহে রমজান আমাদের জন্য মহান আল্লাহর দেওয়া এক অনুপম নেয়ামত। রমজানের পুরো মাসই আমাদের জন্য যেন বিশেষ প্রশিক্ষণ। সিয়াম সাধনা ধৈর্য, ত্যাগ, সহানুভূতি ও সহনশীলতার শিক্ষা দেয়। আমরা যেন সিয়াম সাধনায় রমজানের পূর্ণ ফজিলত অর্জন করে ব্যক্তি, রাষ্ট্র ও সমাজ জীবনে প্রতিফলন ঘটাতে পারি। আমরা যেন মহান আল্লাহর হেদায়েত অর্জন করতে পারি। 

সরকারের প্রতি আহবান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সরকারের প্রতি আহবান রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখুন। কালোবাজারি, মুনাফাখোঁড় ও মজুদদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখুন। রোজাদারদের স্বস্তিতে দিতে সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। 

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit