মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

নওগাঁয় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৭৯ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর থেকে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আটকের পর সোমবার প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান র‌্যাব। আটককৃতরা হলেন, বদলগাছী উপজেলার মথুরাপুর গ্রামের মো. জহির উদ্দিন সোনার ছেলে মো. আব্দুল গাফফার (৫২), এবং নওগাঁ সদর উপজেলার রাইঝুর গ্রামের মো. শুকুর আলীর ছেলে মো. রাজু আহমেদ (২৫)।

র‌্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদেরকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় নওগাঁ জেলার বদলগাছী থানার মথুরাপুর এলাকা থেকে আটক করে। আটকের পরে আসামিদেরকে তল্লাশি করে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আসামী গাফফার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজু এর মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

বদলগাছী থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহবুবুর রহমান বলেন, আটক আসামীদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit