বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

সন্তানকে রোজা রাখার জন্য উৎসাহ দেবেন যেভাবে

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৮২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শিশুরা অনুকরণ প্রিয়। বছর ঘুরে রমজান মাস এলে মা-বাবা, পরিবারের অন্যদের দেখে শিশুরাও রোজা রাখতে আগ্রহী হয়ে উঠে। আর রমজান আসলে বড়দের তুলনায় শিশুদের মাঝে দেখা যায় অন্যরকম এক উৎসাহ এবং উদ্দীপনা।

বড়দের সাথে শিশুরাও ইফতার সাজানো ও একসঙ্গে ইফতার খেতে পছন্দ করে। তাই অল্প বয়স থেকেই শিশুদের মাঝে রোজা রাখার চেষ্টা করার মাধ্যমে অভ্যাস গঠন করা উচিত। এতে করে প্রাপ্ত বয়স হলে সন্তানকে রোজা রাখাতে যেন কষ্ট না হয়।

চলুন জেনে নেই কিভাবে শিশুদের রোজা রাখার জন্য উৎসাহ দেওয়া উচিত…

১. শিশুদের কাছে রোজার ফজিলত সম্পর্কিত হাদিসগুলো তুলে ধরতে হবে। তাদের জানাতে হবে সিয়াম পালন জান্নাতে প্রবেশের মাধ্যম। জান্নাতের একটি দরজার নাম হচ্ছে আর-রাইয়্যান। এ দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে।

২. ছোট থেকে প্রথমদিকে দিনের কিছু অংশে রোজা পালন করানো। অর্থাৎ রোজার শুরুতে দিনের কিছু অংশ রোযা রেখে পরে ক্রমান্বয়ে সেই সময়কে বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে অভ্যাস গঠন করুন।

৩. রোজা রাখার জন্য শিশুকে বিভিন্ন ধরনের পুরস্কার দিন এতে শিশু রোযা পালনে উৎসাহিত হবে।

৪. রোজার রাখার জন্য পরিবারের সব সদস্যের সামনে শিশুর প্রশংসা করুন। এতে করে শিশু আরো উৎসাহিত হবে।

৫. সেহরি ও ইফতারে শিশুর পছন্দের খাবার রাখুন যাতে করে শিশু রোজা রাখতে উৎসাহবোধ করে। তবে খেয়াল রাখবেন রোজাদার শিশুর ইফতার বা সেহরি যেন অবশ্যই পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত হয়।

৬. রোজা রাখার জন্যই কখনই শিশুকে চাপ দেবেন না। এতে করে পরবর্তীতে রোজা রাখতে অনীহা তৈরি হবে শিশুর মাঝে।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit