বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

পিএসএল চলাকালে একসঙ্গে সময় কাটাচ্ছেন শোয়েব-সানা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে ব্যস্ততার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবি শেয়ার করে আলোচনায় পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক ও অভিনেত্রী সানা জাভেদ দম্পত্তি। 

সানা জাভেদ তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শোয়েব মালিকের সঙ্গে ছবিগুলো পোস্ট করেন। খবর সামা টিভির।

ছবিতে শোয়েব মালিকের পাশাপাশি ফাস্ট বোলার হাসান আলি এবং ক্রিকেটার মুহাম্মদ নওয়াজকেও দেখা গেছে। 

সানা জাভেদের পোস্ট অনুযায়ী, ছবিগুলো গত ৭ মার্চ ইসলামাবাদে তোলা হয়েছিল। যেখানে এই দম্পতি একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। সানা জাভেদ তার পোস্টে হাসান আলি এবং মুহাম্মদ নওয়াজকেও ট্যাগ করেছেন। যার মাধ্যমে বোঝা যায় তারাও সেখানে উপস্থিত আছেন। 

সানা জাভেদ ও শোয়েব মালিক গত ২০ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর আগে শোয়েব মালিক বিয়ে করেছিলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে। শোয়েব মালিক ও  তার সাবেক স্ত্রী সানিয়া মির্জা ২০১৮ সালে ছেলে সন্তানের বাবা-মা হয়েছেন।

সানা জাভেদ ২০২০ সালে পাকিস্তানের সংগীতশিল্পী উমাইর জয়সওয়ালকে বিয়ে করেছিলেন। 

উল্লেখ্য, চলতি বছর পাকিস্তানে সুপার লিগ শুরু হয়েছে ১৭ ফেব্রুয়ারি। চলবে ১৮ মার্চ পর্যন্ত।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit