সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

তিন নায়কের বিপরীতে বুবলী

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৫৯ Time View

বিনোদন ডেস্ক : ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে গত বছর ব্যাপক সাড়া ফেলেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এবার রোজার ঈদেও বড়পর্দায় হাজির হবেন নতুন সিনেমা দিয়ে।

ফেসবুকে ‘দেয়ালের দেশ’ এবং ‘মায়া: দ্য লাভ’ সিনেমা দুটির পোস্টার শেয়ার করে এই অভিনেত্রী বলেছেন— তিনি ‘রেডি’।

‘মায়া: দ্য লাভ’ নির্মাণ করেছেন পরিচালক জসিম উদ্দিন জাকির। এ সিনেমায় বুবলীর সঙ্গে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। মিলন, রোশান ও বুবলীর ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে এ সিনেমার চিত্রনাট্য তৈরি হয়েছে।

বুবলী জানান, ‘দেয়ালের দেশ’ পরিচালনা করেছেন মিশুক মনি, চিত্রনাট্যও তারই লেখা। সিনেমাটি রোজার ঈদে মুক্তি দিতে পরিচালক এখন দারুণ ব্যস্ত।

এ সিনেমায় বুবলীর নায়ক শরীফুল রাজ। তারা দুজন এই প্রথম জুটি বেঁধে কাজ করেছেন। নির্মাতার প্রত্যাশা— অনুদানের এই সিনেমায় ভালো গল্প উপহার পাবেন দর্শকরা।

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ দিয়ে ২০১৬ সালে চলচ্চিত্রে অভিষেক হয় একসময়ের টেলিভিশন সংবাদ উপস্থাপক বুবলীর।

কিছু দিন আগে কলকাতার একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। ‘ফ্ল্যাশব্যাক’ নামের ওই সিনেমায় বুবলীর সহশিল্পী হয়েছেন পশ্চিমবঙ্গের নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস। এ সিনেমা দিয়ে বুবলীর কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রথম পা রাখা।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit