শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

রাণীশংকৈলে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করলেন বসুন্ধরা শুভ সংঘ  

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৮০ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : রাণীশংকৈলে নারী দিবসে ১৫ জন অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরন করে বসুন্ধরা শুভ সংঘ।  “শেখ হাসিনার বারতা, নারী- পুরুষ সমতা” নারী উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে শুক্রবার (৮ মার্চ) বিকালে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শুভ সংঘ শাখার আয়োজনে রানীশংকৈল অফিসার্স ক্লাব মাঠে অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রশিক্ষণ গ্রহণকারী অসচ্ছল নারীদের মাঝে ১৫টি  সেলাই মেশিন সেট বিতরণ করা হয়। রাণীশংকৈল শুভ সংঘ শাখা কমিটির সভাপতি অধ্যক্ষ মহাদেব বসাকের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ । 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, পৌরমেয়র মোস্তফিজুর রহমান, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদেকুল ইসলাম প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁওয়ের সভাপতিতাপস দেবনাথ, জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী ও সাবেক সভাপতি কুশমত আলীসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার  গণমাধ্যম কর্মীরাসহ উপকার ভোগী নারীরা।
অনুষ্ঠানে কালের কন্ঠের সিনিয়র সহ সম্পাদক ও বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামানের নেতৃত্বে কেন্দ্রীয় অতিথিবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালের কণ্ঠ প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৪,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit