সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বড় বড় দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে দুদক রাজধানীর হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১ লিবিয়ার বন্দরে রুশ জাহাজে বিস্ফোরণ, ড্রোন হামলার সন্দেহ বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ এআই দিয়ে পরীক্ষায় নকলের বিতর্কে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারেক রহমানের জন্মদিনে জবি ছাত্রদলের ৬২ ধরনের ফলের উৎসব চলতি মাসের ২১ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকা অভিনয়ে ফিরেই বাজিমাত, কয়েক ঘণ্টায় মিলিয়ন পার তানিয়া বৃষ্টির ‘অংশীদার’ নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশ সোমবার

আটোয়ারীতে সাইয়ান কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন করলেন এমপি মুক্তা

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৫২ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫ হাজার টন আলু সংরক্ষণের ধারণ ক্ষমতা নিয়ে সাইয়ান কোল্ড স্টোরেজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া(মুক্তা)। শুক্রবার ( ০৮ মার্চ) বিকেলে উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে অবস্থিত সাইয়ান কোল্ড স্টোরেজে চলতি বছরে আলু সংরক্ষণে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া (মুক্তা) মেইন ফটকে লাল ফিতা কেটে এবং সুইস টিপে সাইয়ান কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন করেন।

পরে কোল্ড স্টোরেজ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাইয়ান কোল্ড স্টোরেজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামসুজ্জোহা আর আহম্মেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান। অন্যান্যদের মধ্যে সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া(মুক্তা)’র সহধর্মীনি অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমী, জেলা আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোঃ আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, বলরামপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা, জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ,সহযোগি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ , এলাকার বিপুল সংখ্যক আলু চাষি ও ব্যবসায়ী সহ সুধীজন উপস্থিত ছিলেন।

এসময় সাইয়ান কোল্ড স্টোরেজের স্বত্বাধিকারী বলেন, নির্মাণের শুরু থেকে এখন পর্যন্ত এলাকার মানুষের ব্যাপক সহযোগিতার কারণে এ মৌসুমে উদ্বোধন করা সম্ভব হলো। এই কোল্ড স্টোরেজের ধারণ ক্ষমতা ৫ হাজার টনের অধিক। এই কোল্ড স্টোরেজটি নির্মাণ হওয়ার কারণে এলাকায় আলু চাষ বৃদ্ধি পাবে। প্রায় শাতাধীক লোকের কর্মসংস্থানের পাশাপাশি কৃষকদের উন্নয়ন ঘটবে। আলু চাষি ও ব্যবসায়ীরা এখান থেকে সর্বাধিক সুযোগ সুবিধা পাবেন। আলোচনা শেষে আলু চাষীরা ও পাইকারেরা কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ শুরু করেন।

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit