রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

চৌগাছায় কৃষকের দেড় বিঘা জমির পটল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২৫৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় এক কৃষকের দেড় বিঘা জমির ফলন্ত পটল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮মার্চ) ঘটনাটি ঘটেছে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ধুলিয়ানী ধুনোর মাঠে। জানা যায়, উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের কৃষক সরজেত আলী দেড় বিঘা জমির ফলন্ত পটল গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কৃষক সরজেত আলী জানান, আমি দেড় বিঘা জমি বর্গা নিয়ে উন্নত জাতের পটল চাষ করি। পটল মাচাই উঠেছে ফলও হয়েছে প্রচুর। শুক্রবার ধুলিয়ানী গ্রামের ধুনোর মাঠে পটল ক্ষেতে কাজে গিয়ে দেখি পটল গাছ গুলোর পাতা শুকিয়ে গেছে।

পরে দেখি গাছগুলো সব গুড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহ¯পতিবার দিবাগত রাতের আধারে এ ঘটনা ঘটেছে। এতে আমার প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা ক্ষতি হয়েছে। ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মমিনুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit