রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পাহাড়ের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সেনাজোনের কম্পিউটার প্রশিক্ষণ গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগের আরও ৪০ জন গ্রেপ্তার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে,দুর্গাপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন মাটির নিচে লুকিয়ে রাখা বিদেশী মদ, নারী সহ আটক – ১ জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে হেলাল উদ্দিন সভাপতি, শিপলু সাধারণ সম্পাদক নির্বাচিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠনে প্রধানমন্ত্রীর প্রতি মারমা ঐক্য পরিষদের অভিনন্দন।

দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৪৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা ডিএসকে, কারিতাস সহ বিভিন্ন সংস্থার সহযোগিতায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠি হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) এম রকিবুল হাসান এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। অন্যদের মাঝে বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভার) পারভীন আক্তার, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, নারী নেত্রী লুদিয়া রুমা সাংমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। দেশের উন্নয়নকে টেকসই করতে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit