মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

ক্রাইস্টচার্চেও দাপট অজিদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : কিউইদের মাঠে সফরের শুরু থেকেই স্বাগতিকদের নাস্তানাবুদ করে চলেছে অস্ট্রেলিয়া। শুরুতে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানের জয়, পরে ওয়েলিংটন টেস্টে ১৭২ রানের বড় জয়। সেই ধারা ধরে রেখে টেস্ট সিরিজেও নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের লক্ষ্যেই যেন ক্রাইস্টচার্চেও নেমেছে অজিরা। সেখানে প্রথম দিনের দ্বিতীয় দিনেই হ্যাজলউড-স্টার্ক পেসে স্রেফ ১৬২ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। 

বোলিংয়ে দারুণ পারফর্মের পর ব্যাটিংয়ে শুরুতে ধাক্কা খেলেও তা অনেকটা সামলে নিয়েছে অজিরা। তিন টেস্ট পর ক্রাইস্টচার্চে রানে ফিরেছেন মারনাস লাবুশেন। এই টেস্ট শুরুর আগেই সমালোচনা হচ্ছিল লাবুশেনের ফর্ম নিয়ে। তবে হেড কোচ ছিলেন লাবুশেনের পক্ষেই, বলছিলেন তাকে নিয়ে নেই দুশ্চিন্তা। তারই যেন মান রাখল লাবুশেন। প্রথম দিন শেষে আছেন ৪৫ রানে অপরাজিত। এদিকে দিন শেষে প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ ১২৪। এতে এখনো ৩৮ রানে পিছিয়ে আছে প্যাট কামিন্সের দল। 

সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিন শেষে)

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৬২ (৪৫.২ ওভার) (ল্যাথাম ৩৮, হেনরি ২৯; হ্যাজলউড ৫/৩১, স্টার্ক ৩/৫৯)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১২৪/৪ (৩৬ ওভার) (লাবুশেন ৪৫*, গ্রিন ২৫; হেনরি ৩/৩৯)

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৪,/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit