শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

আখাউড়ায় নামাজ পড়ে ফেরার পথে অটোরিকশায় চাপায় বৃদ্ধ নিহত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৬৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে শাহার মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সকালে পৌর এলাকার শান্তিনগরে এ ঘটনা ঘটে। নিহত শাহার শান্তিনগরের গেদু মোল্লার ছেলে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, নামাজ আদায় করে সকাল সোয়া ছয়টার দিকে ওই ব্যক্তি বড় বাজার-ধরখার সড়ক হয়ে বাড়িতে ফিরছিলেন।

এ সময় আখাউড়াগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অটোরিকশা চালক পালিয়ে যায়।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৪,/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit