আন্তর্জাতিক ডেস্ক : জানা গেছে, আগামী মার্চ মাস থেকে সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, হাঙ্গেরি, অস্ট্রিয়া, বেলজিয়াম এবং লুক্সেমবার্গের নাগরিকদের ভিসা-ফ্রি ভ্রমণের প্রস্তাব দেবে চীন। বৃহস্পতিবার (৭ মার্চ) বেইজিংয়ে ন্যাশনাল পিপলস কংগ্রেসের বৈঠকের ফাঁকে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি জানান, ইউরোপের ছয় দেশের জন্য চালু করা এই প্রবেশ সুবিধা আগামী ১৪ মার্চ থেকে কার্যকর হবে।
চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন,
আশা করি আরও অনেক দেশ চীনা নাগরিকদের জন্যও ভিসা-ফ্রি প্রবেশ সুবিধা চালু করবে। পাশাপাশি আন্তঃসীমান্ত ভ্রমণের জন্য দ্রুত ট্র্যাক নেটওয়ার্ক তৈরি ও পুনরায় আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট দ্রুত চালু করতে আমাদের সঙ্গে কাজ করবে। এর আগে একে অপরের নাগরিকদের জন্য পর্যটন ভিসার প্রয়োজনীয়তা স্থায়ীভাবে বাতিল করে থাইল্যান্ড ও সিঙ্গাপুরের সঙ্গে চুক্তি করে চীন।
কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৪,/দুপুর ১:১৫