শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

মাহমুদউল্লাহর বিকল্প দেখছেন না পাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটেই। বাংলাদেশের বহু জয়ের নায়ক তিনি। সেই রিয়াদ প্রায় হারিয়েই গিয়েছিলেন। প্রায় এক বছর ‘বিশ্রামে’ থাকার পর দলে ফিরেই বুঝিয়ে দিয়েছেন, এই বয়সেও তিনি সমান গুরুত্বপূর্ণ। 

নির্বাচকরা যেখানে ম্যাচের পর ম্যাচে ‘বিশ্রামে’ রাখার নামে মাহমুদউল্লাহকে বাদ দিয়ে গেছেন, তখন আশার বাণী শুনিয়েছিলেন পাপনই। তার কথা সত্য প্রমাণ করেই জাতীয় দলে ফিরেছেন রিয়াদ। আর ফেরার পর থেকেই দারুণ ফর্মে আছেন তিনি। 

বিপিএলে বহুবার বরিশালকে বিপদের মুখ থেকে বাঁচিয়ে এনে ভূমিকা রেখেছেন প্রথম শিরোপা জয়ে। শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচ দলকে প্রায় জিতিয়েই এনেছিলেন রিয়াদ।

পাপন বলছেন, রিয়াদের সামর্থ্য নিয়ে কখনই তার মনে সন্দেহ ছিল না, রিয়াদের ব্যাটিং নিয়ে কখনই সন্দেহ ছিল না। এটা একদম পরিষ্কারভাবেই বলছি। রিয়াদের পটেনশিয়ালকে ছোট করে দেখার সুযোগই নেই। এখন পর্যন্ত তামিম, সাকিব, মুশফিক, রিয়াদদের কোনো বিকল্প দেখিনি।

কেউ তামিম, সাকিব হয়ে উঠতে পারেনি। মুশফিক, রিয়াদের মতো হয়ে গেছে এমন ক্রিকেটারও একজন নেই। টি-টোয়েন্টি দলে সিনিয়র ক্রিকেটারদের মাঝে আছেন শুধুই রিয়াদ। 

পাপন মনে করেন, রিয়াদের অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে শান্তর নেতৃত্বে এই দলটা ভালো কিছুই করবে, সিনিয়র জুনিয়র সবাই মিলে যদি আরও কিছু দিন এগিয়ে যেতে পারে, তা হলে নতুন যারা আছে তারাও ভালো করবে।
 

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৪,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit