শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

সংসার ভাঙছে নয়নতারার? অভিনেত্রীর নতুন পোস্ট ঘিরে জল্পনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১২৮ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণী অভিনেত্রী নয়নতারা দীর্ঘ দিনের প্রেমিক বিঘ্নেশ শিবনের সঙ্গে বছর দুয়েক আগে বেশ ঘটা করেই সাত পাকে বাঁধা পড়েছিলেন। তাদের দাম্পত্য সম্পর্ক ঠিকঠাকই চলছিল। বিয়ের কয়েক মাস পরেই সারোগেসির মাধ্যমে যমজ পুত্রের অভিভাবক হন তারা। একই বছরে এত কিছুর জন্য স্বামীকে বার বার কৃতজ্ঞতা জানিয়েছেন দক্ষিণের ‘লেডি সুপারস্টার’।

ভালোবাসা দিবসের দিনেও স্বামীর প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ দেখা যায় নয়নতারার। কিন্তু তার কিছুদিনের মধ্যেই দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন নয়নতারা। ইনস্টাগ্রামে স্বামীকে ‘আনফলো’ করেন তিনি। তবে এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অবশ্য আবার বিঘ্নেশকে ইনস্টাগ্রামে ‘ফলো’ করতে শুরু করেন। 
Nayanthara-ddrr

কিন্তু কিছুক্ষণ পর ইনস্টাগ্রাম স্টোরিতে নয়নতারা লেখেন, ‘সে চলে গেল সারা জীবনের মতো। ও বলল আর আমি অশ্রুভেজা চোখে মেনে নিলাম।’ এর পরেই নয়নতারার অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। আশঙ্কা ছিল, নয়নতারা সত্যিই পোস্ট করেছেন, না কি কোনও যান্ত্রিক ত্রুটি হল। জল্পনা ছিলই। সেই জল্পনাকে উস্কে দিয়ে ইনস্টাগ্রামে নতুন একটি পোস্ট করলেন নয়নতারা।

দাম্পত্য সম্পর্কে চিড় ধরেছে কি না, সে প্রসঙ্গে স্পষ্ট করে কিছু জানাননি নায়িকা। তবে নয়নতারার পর পর পোস্টে সম্পর্ক ভাঙনের ইঙ্গিত। বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রাম স্টোরিতে নয়নতারা লিখলেন, ‘উমমম! আমি হারিয়ে গিয়েছি।’ এই কয়েকটি শব্দ দিয়ে তিনি ঠিক কী বোঝাতে চাইলেন তা এখনও অধরা। তবে অনুরাগীদের একাংশ ধরে নিয়েছেন যে সম্পর্ক ভাঙছে নয়নতারার। আবার কেউ কেউ মনে করছেন পুরো ঘটনার নেপথ্যে অন্য কোনও গল্প রয়েছে।

nayanthara-latest-photoshoot-in-Green-Crepe-saree-005

একাধিক সম্পর্কের গুঞ্জনের পর ২০২২ সালে পরিচালক বিঘ্নেশকে বিয়ে করেন নয়নতারা। স্বামী, যমজ ছেলেদের নিয়ে সুখেই সংসার করছিলেন তিনি। গত বছর বলিউডে হাতেখড়ি হয়। শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’-এ প্রশংসিত হয়েছে তার অভিনয়। গত বছরটা ইতিবাচক ঘটনা দিয়েই শুরু করেছিলেন। কিন্তু নতুন বছরে হঠাৎই ছন্দপতন। 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৪,/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit