শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

‘বৌভাতে গণমাধ্যম, দেহরক্ষী ও চালকদের প্রবেশ নিষেধ’, সমালোচনার মুখে কাঞ্চন-শ্রীময়ী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১২৬ Time View

বিনোদন ডেস্ক : তৃতীয়বারের মতো সাতপাকে বাঁধা পড়েন টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিক। ২ মার্চ অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেছেন। তাদের বৌভাতের অনুষ্ঠানে গতকাল বুধবারের সন্ধ্যাটা ছিল তারকাখচিত। কাছের বন্ধুবান্ধবসহ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের টেলিভিশন তারকারা। তবে ব্যতিক্রম হলো- সেখানে রাখা একটা বোর্ডে লেখা- ‘মিডিয়া, বডিগার্ড ও ড্রাইভারদের প্রবেশ নিষেধ’, যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে। যেজন্য সমালোচনার মুখে পড়েছেন কাঞ্চন-শ্রীময়ী জুটি।

শ্রীলেখা মিত্র, জিতু কামালের মতো তারকারা সোশ্যাল মিডিয়ায় এর প্রতিবাদ জানিয়েছেন। জিতু একটি ছবি পোস্ট করেছেন, যেখানে লেখা- ‘ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাওড।’ ইংরেজদের শাসনামলে যেকোনো রেস্তোরাঁর সামনে এ কথা লেখা থাকত। এর সঙ্গেই কাঞ্চন-শ্রীময়ীর মানসিকতার তুলনা করেছেন অভিনেতা।

কাঞ্চন মল্লিককে ‘ব্রিটিশ সাম্রাজ্যবাদী’দের সঙ্গে তুলনা করেছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। ফেসবুক পোস্টে কাঞ্চন মল্লিকের নাম উল্লেখ না করে তিনি লিখেছেন- ক্ষমতা, ঔদ্ধত্য আর অশিক্ষা মানুষকে এটাই শেখায়। অধিকাংশ হনুরা লুকিয়ে রাখেন এই কুৎসিত ভাবনাগুলো, আর কখনো-সখনো কেউ কেউ ভুলে উচ্ছ্বাসের তোড়ে পাবলিক করে ফেলেন তাদের বিকৃত মানসিকতা। শুধু এবং শুধুই ঘৃণা এ ধরনের মানসিকতার প্রতি। কারণ অভিনয় করে ক্ষমা হয়তো চাইবেন কোনো দিন, কিন্তু এদের মানসিকতা তো আর পাল্টাবে না, আসল মানুষটা তো আর পাল্টাবে না।

শ্রীলেখা মিত্র বলেছেন, নিরাপত্তারক্ষী ও ড্রাইভারদের প্রবেশ নিষিদ্ধ- এ শব্দগুলো উল্লেখ করে সমাজকে নিজেদের কদর্য রূপটা দেখিয়ে দিল ওরা।

সংবাদমাধ্যমকে বিয়ের ভেন্যুতে জায়গা না দেওয়া এই প্রথম নয়। এর আগেও বলিউডে অনেক বড় বড় বিয়েতে এ রকম হয়েছে। আলিয়া-রণবীর, ক্যাটরিনা-ভিকি, সিদ্ধার্থ-কিয়ারা, বর্তমান সময়ে হওয়া অনেক বিয়েতেই দেখা গেছে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। তবে নবদম্পতি পাপারাজ্জিদের জন্য নিজেরা বেরিয়ে এসেছেন, ছবি তোলার সুযোগ করে দিয়েছেন। এরকমভাবে বোর্ড টাঙিয়ে বার্তা কেউই দেননি তারা।

গত ১০ জানুয়ারি সাবেক স্ত্রী পিঙ্কির কাছ থেকে ডিভোর্স পাওয়ার পরই কাঞ্চন জানিয়ে দেন শ্রীময়ীর সঙ্গে সম্পর্কের কথা। ভাঙনের কারণ হিসেবে পিঙ্কি জানিয়েছিলেন, কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর সম্পর্কের কারণেই এ বিচ্ছেদ। তারপর এই অভিনেতা তৃতীয়বারের জন্য সাতপাকে বাঁধা পড়েন শ্রীময়ী চট্টরাজের সঙ্গে।
 

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৪/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit