শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

ফেব্রুয়ারিতে বিজিবির অভিযানে ১৫৯ কোটি টাকার চোরাচালান জব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ফেব্রুয়ারি-২০২৪ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৫৯ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করতে সক্ষম হয়েছে। 

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৪ কেজি ৩৩৫ গ্রাম স্বর্ণ, ১০ কেজি রূপা, ২,৬২,৬৮১টি কসমেটিক্স সামগ্রী, ৪,১৮৮টি ইমিটেশন গহনা, ২১,০০৭টি শাড়ি, ১৯,২২৬টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল/তৈরি পোশাক, ৬,৫৩৪ ঘনফুট কাঠ, ২,৬১২ কেজি চা পাতা, ৪০,৬৩৫ কেজি কয়লা, ২টি কষ্টি পাথরের মূর্তি, ৬টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১টি বাস, ৪টি পিকআপ, ১টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৩৩টি সিএনজি/ইজিবাইক এবং ৯৪টি মোটরসাইকেল।  

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি পিস্তল, ১টি রাইফেল, ৫টি এসএমজি, ৪টি রিভলবার, ৯টি বিভিন্ন প্রকার গান, ১৯টি ম্যাগাজিন, ৪.০১০ কেজি গান পাউডার, ১৬টি হ্যান্ড গ্রেনেড এবং ১,০১১ রাউন্ড গুলি। এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৭,৭৯,৩৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি ১০৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৪০.৭৫১ কেজি হেরোইন, ১৩,৩৪৬ বোতল ফেন্সিডিল, ১৭,৩০১ বোতল বিদেশী মদ, ১,৪০০ লিটার বাংলা মদ, ৮২,৫২০ পিস মদ তৈরির ট্যাবলেট, ১,৯৫২ ক্যান বিয়ার, ১,৮২০ কেজি গাঁজা, ৫৪,৫৮০টি নেশাজাতীয় ইনজেকশন, ৩,১১৬ বোতল ইস্কাফ সিরাপ, ৩.২০০ কেজি কোকেন, ৮৬৩ বোতল এমকেডিল/কফিডিল, ৪,৯৬,৭৩৫ পিস বিভিন্ন প্রকার ঔষধ, ৪,৬৯৭টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৫০০ গ্রাম এলএসডি, ৯৭ প্যাকেট কিটনাশক এবং ১,৬৭,৮৫৯টি অন্যান্য ট্যাবলেট। 

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১২১ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩২৭ জন বাংলাদেশি নাগরিক, ১০ জন ভারতীয় নাগরিক এবং ৪৩৫ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit