বুধবার, ০৬ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

সহিংসতার বিরুদ্ধে কঠোর হবেন মরিয়ম নওয়াজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাজনৈতিক বিরোধীদের ‘হিংসাত্মক প্রতিবাদ’ অবলম্বন করার বিষয়ে সতর্ক করেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী নওয়াজ শরিফ কন্যা মরিয়ম নওয়াজ। রাজনীতির অজুহাতে কেউ আইন হাতে নেওয়ার সাহস করলে তিনি নিজেও কঠোর হবেন বলে ঘোষণা দিয়েছেন। 

বুধবার লাহোরে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে মরিয়ম নওয়াজ এমন ঘোষণা দিয়েছেন। খবর ডনের।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ(পিটিআই) নেতাদের উদ্দেশ্য করে সংবাদ সম্মেলনে মরিয়ম নওয়াজ বলেন, ‘বিরোধীরা শোকের মধ্যে রয়েছে এবং এই মুহূর্তে তারা সঠিক মানসিক অবস্থানে নেই। তারা এখন পরাজিত মানসিকতার মধ্যে রয়েছে। তারা নৈরাজ্য, মেরুকরণ ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়’।

‘যারা জনসাধারণের জন্য সমস্যা তৈরি করতে চায়’ তাদের প্রতি মরিয়ম তিনি ‘শূন্য সহনশীলতা’ নীতি অবলম্বন করবেন বলেও উল্লেখ করেন।

মরিয়ম নওয়াজ আরও বলেন, ‘আমি তাদের বলতে চাই, তারা যদি রাজনীতি করার অজুহাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা চালায় তাহলে আমিও কঠোর হব।’ 

পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ‘ব্যাপক কারচুপির’ অভিযোগ জানিয়ে আসছে পিটিআই। এ লক্ষ্যে নির্বাচনের পর থেকেই দলটি বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়ে আসছে। আর এ বিষয়ে কথা বলতে গিয়ে মরিয়ম বলেন, ‘পরাজিত মন লড়াই চায়। আমরা যা কিছু করি তাতে তারা আমাদের সমালোচনা করে যাচ্ছে। কিন্তু আমি সমালোচনাকে পাত্তা দিই না…আমি আমার কাজ করব।’

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৪/বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit