আন্তর্জাতিক ডেস্ক : চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বৃহস্পতিবার (৭ মার্চ) বলেছেন, একটি ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণ জাতিসংঘের সদস্যপদ সমর্থন করে বেইজিং। রয়টার্স জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ফিলিস্তিনকে জাতিসংঘের আনুষ্ঠানিক সদস্য হিসেবে সমর্থন করি।’
গত বছরের অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে বেইজিং। চীন ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানের সমর্থনকারী। এদিকে, প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধের সমাধানের জন্য একটি ‘আন্তর্জাতিক শান্তি সম্মেলনের’ আহ্বান জানিয়েছেন।
কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৪,/বিকাল ৫:০৮