রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

সরাইলে ৪৯ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৪৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৯টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ১৫৫০ ফুট গ্যাস লাইন সরিয়ে নেওয়া হয়। ১০ হাজার টাকা জরিমানা করা হয় আবাসিক সংযোগ নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার করা এক ব্যক্তিকে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) নাছরিন সুলতানা উপজেলার হালুয়াপাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার এ অভিযান পরিচালনা করেন। এ সময় হালুয়াপাড়া এলাকার নূর আলম নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারি নাছরিন সুলতানা জানান, একটি চক্র উপজেলার বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও লাইন উচ্ছেদ করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit