শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

ঢাবির পরিসংখ্যান বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৩৩ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৭২তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ ০৫ মার্চ (২০২৪) মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন 

অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, নবীনবরণ আয়োজন কমিটির উপদেষ্টা অধ্যাপক মো. লুৎফর রহমান এবং বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ডুসডা’-এর ট্রাস্টি বোর্ডের সাবেক সভাপতি অধ্যাপক ড. আহমেদ রেজা চৌধুরী বক্তব্য রাখেন। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বাজার অর্থনীতির যুগে ডাটা সায়েন্সের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “এক্ষেত্রে পরিসংখ্যান শিক্ষার গুরুত্ব অপরিসীম। বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্যই হচ্ছে দেশ ও জাতির উন্নয়ন এবং কল্যাণের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করা।

এজন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সকল সুযোগ-সুবিধা যথাযথভাবে ব্যবহার করে উন্নত তথ্য-প্রযুক্তির জ্ঞান অর্জন এবং উদ্ভাবন ও গবেষণায় উদ্বুদ্ধ হয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে প্রস্তুত করতে হবে”। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বিভাগের কয়েকটি বৃত্তি ফান্ডের আওতায় বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হয়। ২য় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৪,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit