শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

২০২৩ সালে ইরানে ৮ বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে ২০২৩ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা গত ৮ বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। পুলিশি হেফাজতে মাহশা আমিনির মৃত্যুর জেরে ব্যাপক বিক্ষোভের পর দেশটিতে মৃত্যুদণ্ডের ব্যবহার ৪৩ শতাংশ বেড়েছে। 

মঙ্গলবার (৫ মার্চ) একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এবং প্যারিস ভিত্তিক টুগেদার অ্যাগেইনস্ট দ্য ডেথ পেনাল্টি (ইসিপিএম)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

অধিকার গোষ্ঠীগুলোর প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ইরানে ২০২৩ সালে কমপক্ষে ৮৩৪ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। এটি গত দুই দশকের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক মৃত্যুদণ্ডের সংখ্যা।

প্রতিবেদনে বলা হয়েছে, মাহশা আমিনির মৃত্যুর প্রতিক্রিয়ায় দেশব্যাপী হওয়া বিক্ষোভের জন্য গত বছর মৃত্যুদণ্ডের ব্যবহার ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২০২২ সালের বিক্ষোভ চলাকালীন নয়জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারা সরাসরি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া তখন অন্যান্য অভিযোগের ক্ষেত্রেও মৃত্যুদণ্ডের ব্যবহার বাড়ানো হয়েছিল। এর মধ্যে মোট মৃত্যুদণ্ডের অর্ধেকেরও বেশি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল মাদক সংক্রান্ত মামলার জেরে। এ ধরনের অভিযোগে ওই বছর মোট ৪৭১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ‘মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এমন ব্যক্তিদের অধিকাংশই’ ছিল ইরানের দক্ষিণ-পূর্বের সুন্নি বালুচসহ জাতিগত সংখ্যালঘুদের সদস্যরা।

বেলুচ সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত ১৬৭ জন সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই সংখ্যা গত বছরের মোট মৃত্যুদণ্ডের ২০ শতাংশ। ইরানের জনসংখ্যার প্রায় ৫ শতাংশ সংখ্যালঘু।

প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের বেশিরভাগ মৃত্যুদণ্ড কারাগারের সীমানায় কার্যকর করা হলেও সাতটি মৃত্যুদণ্ড জনসমক্ষে সম্পাদন করা হয়েছিল। এ সংখ্যাটি ২০২২ সালের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছর দেশটিতে অন্তত ২২ নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৪/রাত ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit